নারায়ণগঞ্জ ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত,আহত-১০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি : বন্দরের মদনপুর এলাকায় আধিপত্য বিস্তার ও ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া নামের (২৫) এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত জুয়েল মিয়া মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

বুধবার রাত আনুমানিক ১০টার দিকে মদনপুর ইউনিয়নের সাইরাগার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য ও একই এলাকায় দুটি ড্রেজারের লাইন স্থাপন নিয়ে আলিম বাহিনী এবং নিহত যুবক জুয়েলের পিতা আনোয়ার বাহিনীর মাঝে বিবেধ চলে আসছিলো।এরই ধারাবাহিকতায় আলিম বাহিনী জুয়েল বাহিনীর উপর হামলা করে।এসময় আলিমের লোকেরা জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে তার বাম হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায় ঘটনাস্থলেই জুয়েলের তার মৃত্যু হয়।

এ ঘটনায় উভয়পক্ষের আরও কমপক্ষে ১০জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এলাকাবাসী আরও জানান,বুধবার রাতে সাইরাগার্ডেনে পার্টি করার জন্য একটি পক্ষ একত্রিত হলে অপর পক্ষ খবর পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এসময় পিস্তলের গুলি বর্ষণের ঘটনাও ঘটে। পরবর্তীতে দুই বাহিনীর সশস্ত্র মহড়ায় এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ মোঃ বিল্লাল হোসেন ও অন্যান্য পুলিশ সদস্যরা।এসময় এলাকাবাসীকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম।

এ হতাহতের ঘটনা প্রসঙ্গে নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ বিল্লাল হোসেন বলেন,এলাকায় দু’পক্ষের আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত,আহত-১০

আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১