নারায়ণগঞ্জ ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

রূপগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ৩ নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৮ জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ২৬২ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৮ জন নারী পুরুষ। এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৯৫ জন। তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরজাহান আরা বেগম।

করোনায় মৃতরা হলেন, উপজেলার আতলাশপুর এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী জোসনা বেগম (৫০), বরপা এলাকার বোরহান মোল্লার স্ত্রী খালেদা বেগম (৪৫) তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুবরন করেন। অন্যজন মিলি আক্তার(৩৫) নামে এক নারী বরপা এলাকায় বসবাস করতো। তার গ্রামের বাড়ি রংপুরে। তিনি রাজধানীর মুগদা হাসপাতালে মৃত্যু বরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে তারা বাড়িতে চিকিৎসা গ্রহণ করতে থাকে। পরে তাদের শারিরিক অবস্থার অবনতি ঘটলে তাদের রাজধানীর কুর্মিটোলা ও মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিল। মঙ্গলবার রাতে তারা তিনজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়। এ নিয়ে রূপগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়াল ১৫ জনে। এদিকে গত ৬ মার্চ উপজেলায় মোট ৫৬টি নমুনা পরিক্ষা করা হয়। এদের মধ্যে ৩৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৯৫ জন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ৩ নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৮ জন

আপডেট সময় : ১২:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১