নারায়ণগঞ্জ ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রেখে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • ২৩৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে লকডাউনেও মার্কেট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন। সামাজিক দূরত্ব বজায় না রেখেই গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন কয়েক শতাধিক ব্যবসায়ী।

করোনা মহামারী থেকে দেশবাশীকে সুরক্ষার জন্য সরকার ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করলেও সেসব নির্দেশনা মানা হচ্ছেনা। সম্প্রতি জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ করোনার দ্বিতীয় ডেউ মোকাবেলায় সকল ধরনের সভা সমাবেশ, গণজমায়েত ও সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি করেন। এসব নির্দেশনা না মেনে ব্যবসায়ীরা মাহাসড়কে আধা ঘন্টা পর্যন্ত মানববন্ধন করলেও প্রশাসনিক ভাবে কোন বাধা প্রদান করা হয়নি।

মাজহারুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, এ লকডাউন আমরা মানি না। গত বছর লকডাউনে আমরা ব্যবসায়ীরা আনেক তির সম্মুখীন হয়েছি। তাই মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের দাবি না মানলে সামনে আরো কঠোর আন্দোলনে যাব

সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম জানান, ব্যবসায়ীরা স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলা রাখার কথা বললেও বাস্তাবে তারা স্বাস্থ্য বিধি মানেন না। দোকানে ক্রেতাদের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় সামাজিক দূরত্ব বাজায় রাখা সম্ভব হয়নি। ফলে করোনা ঝুকিতে পাড়ার আশঙ্কা রয়েছে ক্রেতাদের।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, মানববন্ধনের খবর পেয়েছি। তারা স্বাস্থ্য বিধি মেনে মার্কেট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে। তবে পুলিশ যাওয়ার আগেই তারা কর্মসূচি শেষ করে ফেলে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রেখে মানববন্ধন

আপডেট সময় : ১০:১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১