নারায়ণগঞ্জ ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ফতুল্লায় র‌্যাবের হাতে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী রাজু প্রধান গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ৩৯৪ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :  মাদক, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামী মোঃ রাজু প্রধান(৩৩) কে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব- ১১। গত ৩১ মার্চ রাত ১১ টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ এলাকায় নুর মসজিদ সংলগ্ন মোবারকের বাড়ীর ৩য় তলার ছাদে র‌্যাব-১১, সিপিএসসির বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৩টি ছোরা, ১টি রামদা ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়। গ্রে ফতারকৃত আসামী রাজু প্রধান ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ এলাকার রিয়াজ প্রধানের ছেলে। সে এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
১ এপ্রিল র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, সন্ত্রাসী রাজু প্রধান মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল। দীর্ঘদিন যাবৎ তার এহেন সন্ত্রাসী কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ। অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এমন পর্যায়ে চলে গেছে যে, তার হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংক্ষুব্ধ জনগণ কথা বলার এবং প্রতিকার চাওয়ার সাহস পেত না। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করা ছিল তার দৈনন্দিন বিষয়। এলাকার কেউ নতুন বাড়ি নির্মাণের সময় সে ইট, বালু সরবরাহের কথা বলে জোরপূর্বক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

এসকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি বিশেষ দল রাজু প্রধানের উপর গোয়েন্দা নজরদারী চালায়। গত ৩১ মার্চ অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় আমলযোগ্য অপরাধ সংঘটনের জন্য অবস্থানকালে উল্লিখিত দেশীয় অস্ত্র-শস্ত্রসহ উক্ত আসামীকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকা, মাদকব্যবসা, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ মোট ০৯টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফতুল্লায় র‌্যাবের হাতে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী রাজু প্রধান গ্রেফতার

আপডেট সময় : ১২:০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১