নারায়ণগঞ্জ ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরােধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলামের ডাকা সকাল – সন্ধ্যা হরতালের সমর্থনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরােধ করেছে হেফাজত ইসলামের নেতা কর্মীরা।এ সময় তাঁরা কয়েকটি স্থানে টায়ার , গাছের গুঁড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন ।

প্রত্যক্ষদর্শীরা জানান , হরতালের সমর্থনে সকাল থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় হেফাজতের নেতা – কর্মীরা জড়াে হতে শুরু করেন । পুলিশের উপস্থিতিতে তাঁরা শিমরাইল ইউটার্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন । তাঁরা সড়কে টায়ার , বাঁশ , কাঠ , চৌকি , বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করেন । তাঁরা মহাসড়কের যানবাহন চলাচলে বাধা দেন । এতে যান চলাচল বন্ধ হয়ে যায় ।

বেলা ১১ টার দিকে পুলিশ বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে । একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা । এসময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় ।

এ ঘটনায় একজন হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছে । সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মশিউর রহমান  জানান , ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বর্তমানে  যান চলাচল বন্ধ। হরতাল সমর্থনকারীরা রাস্তায় ট্রায়ারসহ কাঠ পুড়িয়ে আগুন জালিয়ে রাস্তা অবরােধ করে রাখছে । আমরা চেষ্টা করছি  যাতে মানুষ ভােগান্তিতে না পরে । এখন পর্যন্ত কোনাে নিহত বা গুলিবিদ্ধের ঘটনা ঘটেনি ।

হরতালকে কেন্দ্র করে শহরের ডিআইটি , চাষারা, সাইনবাের্ড , শিমরাইলসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবির সদস্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরােধ

আপডেট সময় : ০৮:০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১