নারায়ণগঞ্জ ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সোনারগাঁয়ে অপরাধ দমনে মসজিদ ভিত্তিক তৎপরতায় ওসি রফিকুল ইসলামের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : পুলিশকে দায়বদ্ধতার মধ্যে আনা ও অপরাধ দমনে পুলিশের ঢাকা রেঞ্জের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ উদ্যোগের আওতায় ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৬ থানা এলাকার মসজিদগুলোয় প্রতি শুক্রবার জুমায় খুতবার আগে পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে।

গত পহেলা মার্চ রেঞ্জ অফিস থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারির পর ৫ মার্চ থেকে কার্যক্রম শুরু হয়েছে। গত দুই শুক্রবার ( ১২ ও ১৯মার্চ) সোনারগাঁ থানা এলাকার প্রায় সব মসজিদে পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে সব মসজিদেই পুলিশের পক্ষ থেকে অপরাধ তৎপরতার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হবে। তারই ধারাবাহিকতা শুক্রবার(১৯ই মার্চ) মোগরাপাড়া চৌরাস্তা মসজিদে গিয়ে বক্তব্য দিয়েছেন সোনারগাঁ থানা পুলিশের অফিসার ইনচার্জ( ওসি) রফিকুল ইসলাম।

এসময় তার বক্তব্যে জঙ্গিবাদ মোকাবিলা,সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় দূর করাসহ অপরাধ তৎপরতা বন্ধে নানা কর্মকৌশলের কথা উঠে আসছে। পাশাপাশি পুলিশি হয়রানি বন্ধে দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করা হচ্ছে। পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও মসজিদ-সংশ্লিষ্টরা। মসজিদের পাশাপাশি বিভিন্ন হাটবাজারে গিয়ে প্রতিদিন এ ধরনের কর্মসূচি পালনের দাবি জানিয়েছেন তারা।

এসময় তিনি মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিষয়ে থানাকে অবহিত করতে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করছেন। কিশোর অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর কথাও বলা হচ্ছে। কিশোর অপরাধীদের বিষয়ে কারও কাছে কোনো ধরনের তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানান। নারী নির্যাতন,বাল্যবিয়ে ও ইভটিজিং বন্ধে সবাইকে সচেতন হতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন থানায় নারী ও শিশু ডেস্ক এবং মুক্তিযোদ্ধাদের জন্য অগ্রাধিকার দেওয়ার বিষয় ও থানায় ওসির কাছে যেতে কোনো মাধ্যম বা দালালের প্রয়োজন নেই বলে জানান। এ ছাড়া পুলিশের অধীনে পরিচালিত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম সম্পর্কে সবাইকে জানাতে হবে।

তাছাড়াও ভাড়াটিয়াদের তথ্য যেন থানা পুলিশকে জানানো হয় সে বিষয়ে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করতে বলেন।আর যদি কোনো পুলিশ সদস্যদের মাধ্যমে কেউ হয়রানি হয় তা যেন তাৎক্ষণিক ওসি এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাকে জানানো হয়।

মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের হুজুর মহিউদ্দিন খাঁন বলেন, বর্তমান সামাজিক বাস্তবতায় পুলিশের এ নতুন উদ্যোগ অবশ্যই একটি ভালো দিক। সমাজ থেকে অপকর্ম দূর হবে।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,বর্তমান আইজিপি স্যার এর ভিশন অনুযায়ী পুলিশই হবে জনগণের প্রথম ভরসার স্থল। দুর্নীতিমুক্ত পুলিশ সেবা এবং শৃঙ্খলা ও জবাবদিহিতা বাস্তবায়ন হলে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে ইনশাআল্লাহ

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সোনারগাঁয়ে অপরাধ দমনে মসজিদ ভিত্তিক তৎপরতায় ওসি রফিকুল ইসলামের

আপডেট সময় : ১২:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১