নারায়ণগঞ্জ ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

দুদকের ভূয়া পরিচয় দিয়ে হায়দার নামে এক ব্যক্তি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • ৩৮৪ বার পড়া হয়েছে

ফতুল্লা  প্রতিনিধি  :  নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্নীতি দমন কমিশনের ভূয়া এক সদস্য নিজেকে দুদকের তদন্তকারী কর্মকর্তা পরিচয় দিয়ে এক প্রিন্টিং ব্যবসায়ির কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ নিতে এসে আটক হয়েছে। তার নাম ইমরান হোসেন হায়দার (৪০)। তার কাছ থেকে দুদুকের একটি পরিচয় পত্র (আইডি কার্ড) উদ্ধার করেছে পুলিশ।

যাতে লেখা রয়েছে ‘ মো: ইমরান হোসেন হায়দার, কোর্ট সহকারী (এ এস আই) দুর্নীতি দমন কমিশন’। রোববার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কায়মপুর ফকির গার্মেন্টসের সামনে থেকে তাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তার দুই সহযোগি সেলিম ও তানজিল পালিয়ে যায়। ভুক্তভোগী ওয়াবদারপুল এলাকার প্রিন্টিং ব্যবসায়ি নাদির সরদার জানান, দেড় মাস আগে আটককৃত ইমরান হায়দার একটি গাড়ি নিয়ে তার প্রতিষ্ঠানে আসে।

দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে বলে ‘আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি দুর্নীতির মাধ্যমে ব্যবসা করে আসছেন। নানা ভয় দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে আরও ২ লাখ টাকা দাবি করে। এক পর্যায়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। এবং পুলিশের পরামর্শে টাকা দেয়ার আশ্বাস দিয়ে ইমরান হোসেন হায়দারকে আসতে বলা হয়।

পরে টাকা নেয়ার জন্য দুই সহযোগিসহ ইমরান আজকে (রোববার) আসলে তাকে আটক করা হয়। তবে তার দুই সহযোগি পালিয়ে যায়। এছাড়া একই এলাকার জিল্লু ব্রেড এন্ড বিস্কুট বেকারীর মালিকের কাছ একই কায়দায় ১ হাজার টাকা হাতিয়ে নেয় ইমরান হোসেন হায়দার।

এদিকে খবর পেয়ে ফতুল্লা থানার এস আই হাফিজ ঘটনাস্থলে গিয়ে আটক ইমরান হোসেন হায়দারকে থানায় নিয়ে যান। তিনি জানান, খোঁজ নিয়ে জানা গেছে আটককৃত ইমরান হোসেন হায়দায় দুদকে কনস্টবল হিসেবে কর্মরত ছিল। বর্তমানে সে চাকরীচ্যুত। এ ঘটনায় ভুক্তভোগি নাদির সরদার বাদী হয়ে প্রতারক ইমরান হায়দারের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্ততি নিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

দুদকের ভূয়া পরিচয় দিয়ে হায়দার নামে এক ব্যক্তি আটক

আপডেট সময় : ০৭:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১