নারায়ণগঞ্জ ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

ফতুল্লায় অগ্নিকান্ড : মৃত্যু বেড়ে ৪

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

ফতুল্লা  প্রতিনিধি  : ফতুল্লার মাসদাইরে  ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সাব্বির হোসেন (১৫)। সে  শহরের মাসদাইর এলাকার মো. তামিমের ছেলে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪ জন।  শনিবার (১৩ মার্চ) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ সাব্বির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অন্যদের অবস্থা ভালো না।

এরআগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিহত সাব্বিরের মামা মো. মিশাল (২৬), মিশালের দেড় বছরের শিশু মিনহাজ, চাচাতো শ্যালক মাহফুজ (১৩)। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন নিহত মিশালের স্ত্রী মিতা আক্তার (২৩) ও তাঁর মেয়ে আফসানা আক্তার (৪)।

মিশালের শ্বশুর শহীদ হোসেন  জানান, ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা গেছেন । সাব্বিরের শরীরের অধিকাংশ পুড়ে গিয়েছিল। তিনি আরও বলেন, মুঠোফোনে মেয়ে মিতার সঙ্গে কথা বলেছি, মেয়ে তাঁকে জানিয়েছে, তাঁর শরীরে অনেক জ্বালাপোড়া হচ্ছে। নাতনি আফসানার অবস্থাও ভালো না।

আগুনে দগ্ধের আত্মীয় সুলতান জানিয়েছেন, সোমবার (৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে মাসদাইরে একটি ভবনের ছয়তলার বাসিন্দারা কয়েল জ্বালান। এর কিছুক্ষণ পরই পুরো ঘরে আগুন লেগে ওই পরিবারের ৬জন দগ্ধ হন। সে সময় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

ফতুল্লায় অগ্নিকান্ড : মৃত্যু বেড়ে ৪

আপডেট সময় : ০১:৫১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১