নারায়ণগঞ্জ ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া ১টি শটগান ও ৩টি কার্তুজসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় গ্যাসের চুলার লিকেজ থেকেই আগুনের বিস্ফোরণ, একই পরিবারের ৫জন দগ্ধ। বরফকল মাঠে গরুর হাট না বসাতে জেলা প্রশাসকের কাছে শাপলা ক্রীড়া সংসদের স্মারকলিপি সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার গ্রেপ্তার বন্দরে এআই প্রযুক্তিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা, প্রতারকচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোেগীর বন্দরে দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া: পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য আটক সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা মারধর লুটপাট বন্দরের শীর্ষ সন্ত্রাসী ১৪ টি মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার

ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ : মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ২৫০ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি :  ফতুল্লার মাসদাইরে বাসায় জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ ১৮ মাসের শিশু মিনহাজ মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩ জন।

শুক্রবার (১২ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থশংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের অধিকাংশ জায়গা দগ্ধ ছিল। আইসিইউতে আজ সকালে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে মাহফুজুল (১২) নামে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়। তার বাড়ি শরীয়তপুর জেলায়। বাবার নাম মোহাম্মদ জামাল উদ্দিন।

বুধবার (১০ মার্চ) দিবাগত রাতে মোহাম্মদ বিশাল নামে আরেকজনের মৃত্যু হয়। এখনও চিকিৎসাধীন আরও তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

দগ্ধের আত্মীয় সুলতান জানান, সোমবার (৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে মাসদাইরে একটি ভবনের ছয়তলার বাসিন্দারা কয়েল জ্বালান। এর কিছুক্ষণ পরই পুরো ঘরে আগুন লেগে ওই পরিবারের ছয়জন দগ্ধ হন।

সে সময় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন

ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ : মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৩

আপডেট সময় : ০৮:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১