নারায়ণগঞ্জ ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রুপগঞ্জে অবৈধ প্রসাধনীর কারখানায় অভিযান,আটক-৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ ডটকম :   রূপগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা একটি অবৈধ প্রসাধনীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ। এ সময় কারখানার তিনজন কর্মচারীকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে একটি টিম উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকার মতি মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব নকল সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, নেত্রকোণা জেলার মদন উপজেলার শিপাসা এলাকার আব্দুস সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান (১৬), মনজুরুলের ছেলে আরমান(২৮), আবু সাঈদের ছেলে লাক মিয়া (৫৫)।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার জানান, অবৈধ প্রসাধনী কারখানাতে দাঁতের মাজন, মশার কয়েল, আগরবাতি, প্যারাসুট নারিকেল তেল, নকল বেবি সোপ, বেবি ওয়েল,বেবি পাউডার, বেবি লোশন, অলিভ ওয়েল, বেবি সেম্পু, ক্লিন এন্ড ক্লিয়ার, সেন্ট স্প্রে, হেয়ার কালার, হেয়ার ওয়েল ও হেয়ার রিমুভার, সরিষার তেলসহ আরো বিভিন্ন ধরনের পণ্য তৈরি হয় বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। এসব নকল প্রসাধনীতে নিজেদের তৈরি লেবেল ও মূল্য তালিকা লাগানো রয়েছে। নকল প্রসাধনী তৈরির কারখানা থেকে তিনজন কর্মচারীকে আটক করা হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের জানান, আমরা গোপন সূত্রে একটি বাড়ি থেকে নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

রুপগঞ্জে অবৈধ প্রসাধনীর কারখানায় অভিযান,আটক-৩

আপডেট সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১