নারায়ণগঞ্জ ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

প্রবাসী দুলালের বাড়ীতে নির্মাণ কাজে বাধাঁ, লেভারদের মারধর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে সৌদি প্রবাসী একেএম দুলালের বাড়ীতে নির্মাণ কাজে বাধাঁ, লেভারদের মারধর। এ ব্যাপারে থানায় প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন। ঘটনাটি ঘটে থানার নিমাইকাশারী মৌচাক ক্যানালপাড় এলাকায় গত ২৫’মে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩নং ওয়ার্ড নিমাইকাশারী মৌচাক ক্যানালপাড় এলাকায় সৌদি প্রবাসী একেএম দুলালের বসত বাড়ীতে নির্মান চলছিল। গত ২৫’মে সোমবার বেলা ২’টায় একই এলাকার বিএনপি নেতা নীল মিয়ার ছেলে আফজাল হোসেন, মৃত সলিম উদ্দিনের ছেলে নীল মিয়া, মৃত লটো মিয়ার ছেলে মহসীনসহ আরো ৫’জন জমিটি নিজেদের দাবী করে উক্ত নির্মাণ কাজে বাধাঁ দেয়। এসময় তাদের হাতে থাকা লাঠি সোটা দিয়ে লেভারদের মারধর করে। এতে লেভাররা আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হামলাকারীরা সেওদি প্রবাসী একেএম দুলারের বাড়ীতে থাকা তার স্ত্রী মনোয়ারা বেগমসহ সবাইকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী মনোয়ারা বেগম বলেন, আফজাল কোন জমি পাবেনা, স্থানীয় ক্ষমতাবলে জোরজবরদস্তি করে আমাদের জমি দখল করতে চায়। এ ব্যাপারে নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, এ জমি থেকে আমি ২’শতাংশ বায়না সূত্রে মালিক। তারা আমার জায়গায় নির্মাণ কাজ চালাচ্ছিল বলে আমি নির্মান কাজে বাধাঁ দেই ও থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, উভয়কে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। ####

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

প্রবাসী দুলালের বাড়ীতে নির্মাণ কাজে বাধাঁ, লেভারদের মারধর

আপডেট সময় : ০৭:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০