নারায়ণগঞ্জ ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের চাপাতির কুপে স্কুল ছাত্র আহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • ৩১২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে শুভ (১৫) নামে এক স্কুল ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে কিশোরগ্যাং সদস্যরা। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় স্কুলে যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার বাইতুন নূর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ষ্টীল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শুভ আদমজী পুরান থানা এলাকার খলিফার বাড়ির আলাউদ্দিনের ছেলে। সে সোনামিয়া বাজারের সফর আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শুভর পিতা আলাউদ্দিন জানায়, তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির জের ধরে কিশোর গ্যাং সদস্য হিসেবে পরিচিত সিফাত, রিফাত, কাশেম, ইলিয়াছ ও তাহসিন স্কুল ব্যাগে করে দেশিয় অস্ত্র নিয়ে শুভর উপর হামলা চালায়। তারা চাপাতি দিয়ে শুভর বুকে ও পিঠে কুপিয়ে আহত করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তখন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ খানপুর পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ৫১ টি সেলাই করা হয়েছে। হামলা কারীরা সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী হান্নান ও কসাই বাবুর অনুসারী হয়ে এলাকায় নানা অপকর্ম করছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই হুমায়ূন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের চাপাতির কুপে স্কুল ছাত্র আহত

আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯