নারায়ণগঞ্জ ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার সহযোগী মানিক এখন বিএনপির বড় নেতা নারায়ণগঞ্জ “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ,আলী হোসেনের তীব্র নিন্দা ও প্রতিবাদ চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ইউনাইটেড প্রেস ক্লাবের চেয়ারম্যান দিপুর আলোচনা সভা নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান

গুলিভর্তি বিদেশী পিস্তল ও ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে মাদকের ডিলার কুট্টি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
  • ৩০১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের মাদকের ডিলার হত্যাসহ ডজন খানেক মামলার পলাতক আসামী আনোয়ার হোসেন কুট্টিকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-১১। ঈদের দিন দুপুরে আজিবপুর কোনাপাড়া রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে রাত ১১ টায় সোনারগাঁ থানার নানাকি গ্রামের একটি গোপন বাড়ীতে তল্লাশী চালিয়ে দুইশ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ ১ টি বিদেশী পিস্তল উদ্ধার করে র‌্যাব। এসময়  কুট্টি র‌্যাবের সাথেই ছিল।

র‌্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে কুট্টি স্বীকার করেছে প্রায় ১৫ বছরের অধিক সময় ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। প্রথম দিকে হেরোইন বিক্রি করলেও পরে পাইকারী হারে ইয়াবা বিক্রি শুরু করে। বক্সবাজার থেকে ইয়াবার চালান এনে সিদ্ধিরগঞ্জ ও আশেপাশের এলাকায় খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১ টি খুন ও ৮ টি মাদক মামলা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী

গুলিভর্তি বিদেশী পিস্তল ও ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে মাদকের ডিলার কুট্টি গ্রেফতার

আপডেট সময় : ১০:০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯