নারায়ণগঞ্জ ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে দুইটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ২৪৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জের দুটি খাবার হোটেলে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ পুলস্থ মোহাম্মদিয়া হোটেল ও আপ্যায়ন হোটেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক তাহমিনা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন করায় জরিমানা করেন। এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহজাহান হালদার উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক তাহমিনা জানান, অস্বাস্থ্যকর ও মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশনের দায়ে এবং রান্না ঘর নোংরা থাকায় মোহাম্মদীয় হোটেলকে ১৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও ফ্রিজে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে আপ্যায়ন হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহজাহান হালদার জানান, আপ্যায়ন হোটেলের লাইসেন্স না থাকায় মালিক ইউসুফ মিয়াজীকে সতর্ক করা হয়। এসময় সিদ্ধিরগঞ্জ থানার এসআই আল-আমিন ও সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ সময় এক সংবাদকর্মী জানায়, এখানে ১০০ গজের মধ্যে ৫ টি হোটেলের কোনটিরই মান নাই। কর্তৃপক্ষকে প্রতি মাসে একবার করে অভিযান চালানোর দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

সিদ্ধিরগঞ্জে দুইটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯