নারায়ণগঞ্জ ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে ২ তেল চোর পাকড়াও

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
  • ২৭৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ৩ হাজার লিটার চোরাই জেট ফুয়েল (বিমানের জ্বালানি তেল) উদ্ধারসহ দুই জন চোরাই তেল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। জব্দ করা হয়েছে চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান(ঢাকা মেট্রো ন-১৩-৪৩৫৯)। শুক্রবার( ১৯ জুলাই) সকালে চিটাগাংরোড হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স ডাচ বাংলা ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে র‌্যাব তাদের গ্রেফতার করে।

ধৃতরা হলো, মো: নাছির আলী(৪০) ও মো: হাবিবুর রহমান (৩৮)

র‌্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত তেলের মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার পদ্মা ও মেঘনা ডিপোকে ঘিরে কয়েকটি চোরাই তেল ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠেছে। এই ডিপো থেকে দৈনিক শত শত ট্যাংকলরী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে। কিছু লরীর চালক-হেলপারা নামে মাত্র মূল্যে লরী থেকে জ্বালানি তেল চুরি করে সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই ভেজাল তেল ব্যবহারে গাড়ির ইঞ্জিন ব্যাপক ক্ষতি হয়।

ধৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধিন উল্লেখ করে চোরাই তেল সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে ২ তেল চোর পাকড়াও

আপডেট সময় : ০৯:২৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯