নারায়ণগঞ্জ ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সাংবাদিক গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৩৫৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জ থেকে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রাহাত ইসলাম রুবেল(২৮) নামে এক অপসাংবাধিককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত বুধবার দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকা থেকে তাকে গ্রেফতারা করা হয়। তার পিতার নাম আবদুল কাশেম।

বৃহস্পতিবার(১১ জুলাই) দুপুরে র‌্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড এলাকায় রাতে র‌্যাব চেকপোষ্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি চেয়ার কোচে তল্লাশী চালায়। এসময় ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত রাহাত ইসলাম রুবেল দৈনিক মাতৃজগত পত্রিকার সাংবাদিক। সে ওই পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ যাত্রী বেশে অভিনব কায়দায় কক্সবাজার থেকে মাদক দ্রব্য এনে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশ এলাকায় সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে সাংবাদিকতা তার ছদ্মবেশ মাত্র। মূলত সে একজন ইয়াবা ব্যবসায়ী।
তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন বলে জানায় র‌্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সাংবাদিক গ্রেফতার

আপডেট সময় : ১২:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯