নারায়ণগঞ্জ ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে ফেসবুক বন্ধুকে অপহরন করে মুক্তিপণ আদায় : গ্রেফতার-৪

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
  • ২৫৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ফেসবুক বন্ধুকে অপহরণ করে ৪০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মুক্তিপণের ১৫ হাজার টাকা ও রূপার চেইন। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে জালকুড়ি আরকে পার্ক এলাকায়।

অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। এ ঘটনায়  মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন অপহৃত মো: মিঠুন।

ধৃতরা হলো, আলাউদ্দিন (২৪), মো: শুভ (২৩). ইমন (১৮) ও রফিকুল ইসলাম (২৩)। পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে গেছে মূল হোতা রুবেল ওরফে সুজন (২৫)। ।

অপহৃত মিঠুন রূপগঞ্জ উপজেলার বরালো এলাকার সূর্যত আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, মিঠুনের সাথে ফেসবুকে বন্ধুত্ব হয় রুবেল। তাদের মধ্যে ফেসবুকে কথা হতো। বন্ধুত্বের সুবাদে রুবেলের আমন্ত্রে মিঠুন সোমবার দুপুরে জালকুড়ি বাসস্ট্যান্ডে আসে। সেখান থেকে রুবেল তার সহযোগী ইমনের মাধ্যমে মিঠুনকে জালকুড়ি আরকে পার্কের পিছনে নিয়ে যায়। সেখান থেকে রুবেল ও তার ৪ সহযোগী মিঠুনকে আটক রেখে মারধর করে তার সাথে থাকা টাকা-পয়সা, মোবাইল ও একটি রূপার চেইন ছিনিয়ে নেয়। পরে রুবেল তার মোবাইল থেকে মিঠুনের ভগ্নিপতির কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা দাবী করে। বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা দিলে মিঠুনকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে মিঠুন থানায় এসে অভিযোগ করলে পুলিশ ওই ৪ জনকে গ্রেফতার করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের

সিদ্ধিরগঞ্জে ফেসবুক বন্ধুকে অপহরন করে মুক্তিপণ আদায় : গ্রেফতার-৪

আপডেট সময় : ১১:২৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯