সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিদ্যুতের প্রি-পেইড মিটার লাগাতে আসলে ঝাড়ুপিটা করার হুশিয়ারী। সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানব বন্ধনে বক্তারা এই হুশিয়ারী দেন। ঝাড়ু হাতে নিয়ে রোববার সকাল ১০ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড জালকুড়ি বাস ষ্ট্যান্ড এলাকায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
জালকুড়ি প্রি-পেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান বদুর সভাপতি আয়োজিত মানব বন্ধনে বক্তারা বলেন, কারণ ছাড়াই আমাদের উপর প্রি-পেইড মিটার সংযোগের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আমরা মানি না। এ সিদ্ধান্ত নিরীহ সাধারন জনগনের বিরুদ্ধে আত্মঘাতি। প্রি-পেইড মিটারের মাধ্যমে জনগনের অর্থ হাতিয়ে নেয়ার একটি অপকৌশল। এছাড়া এ প্রি-পেইড মিটারের টাকা রিচার্জ করতে ২২ ডিজিটের একটি নাম্বার রিফিল করতে হয়। যদি একটি নাম্বার ভুল হয় তবে মিটারটি হ্যাং হয়ে যায়, তখন এ মিটারটি সচল করতে হলে বিদ্যুৎ কর্তৃপক্ষকে ৬০০ টাকা চার্জ দিতে হয়। জনগনের স্বার্থ বিরোধী এই সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, আমরা কোন গ্রাহক হয়রানী মেনে নেবোনা। কেহ যদি প্রি-পেইড মিটার লাগাতে আসে, আমারা তাদেরকে ঝাড়ুপিটাসহ অপমান করে তাড়িয়ে দিবো।
এসময় উপস্থিত ছিলেন, প্রি-পেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সামছুল আলম বাচ্চু, সদস্য মজিবুর রহমান, সিরাজুল ইসলাম শেরআলী, আনোয়ার মাষ্টার, জুয়েল প্রধান, প্রধান উপদেষ্টা আ: খালেক প্রধান, উপদেষ্টা শাহাবুদ্দিন প্রফেসর, আনোয়ার মাষ্টার, রেজাউল করিম কুদরতসহ কয়েক হাজার গ্রামবাসী।
প্রতিনিধির নাম 






















