নারায়ণগঞ্জ ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জনক আত্মহত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • ৩১২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আরিফ হোসেন (২৭) নামে এক সন্তানের জনক আত্মহত্যা করেছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় মহানগেরের সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের চরসুমিলপাড়া এলাকাস্থ শীতলক্ষা নদীতে অবস্থানরত একটি ভাসমান ফিলিং ষ্টেশনে এ ঘটনাটি ঘটেছে।

আহত্মহননকারী আরিফ সুমিলপাড়া আইলপাড়া এলাকার আলী হোসেনের ছেলে। সে চরসুমিলপাড়া এলাকাস্থ শীতলক্ষা নদীতে অবস্থানরত মেহেরিন নামক একটি ভাসমান ফিলিং ষ্টেশনের দেখাশুনার দায়িত্বে ছিল।

আরিফের পরিবার সূত্রে জানা যায়, চরসুমিলপাড়া এলাকার রজ্জব আলীর মেয়ে লাবনী (২৪) কে আরিফ বিয়ে করে এবং দেড় বছর বয়সী তাদের একটি ছেলে রয়েছে।

ভাসমান ফিলিং ষ্টেশনে দায়িত্ব পালনের পাশাপাশি নেশায় আশক্ত হওয়ায় পারিবারিক কলহ শুরু হলে তার ছেলেকে রেখে স্ত্রীকে বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়।
পরে তার স্ত্রী থানায় অভিযোগ করে ছেলে তার বাবার কাছ থেকে নিয়ে যায়। শুক্রবার সকালে আরিফ তার ছেলে দেখতে শশুরবাড়ী গেলে তার স্ত্রী তার সাথে খারাপ আচরণ করলে অভিমান করে সে ভাসমান পাম্পের জাহাজে গিয়ে ফাঁসি দেয়।

পরে পাশের একটি জাহাজের লোকজন দেখে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে তার লাশ বাড়ীতে নিয়ে আসে। লাশ বাড়ীতে এনে পুলিশকে না জানিয়ে দাফনের প্রস্তুতি নিলে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন জানায়, স্ত্রীর সাথে অভিমান করে আরিফ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী

সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জনক আত্মহত্যা

আপডেট সময় : ০৮:১৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯