নারায়ণগঞ্জ ১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

ফতুল্লায় স্বাক্ষর জালকারী প্রতারক নজরুল গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
  • ৩৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : জাল দলিল সৃজন করে জমির মালিক দাবিকারী ফতুল্লার প্রতারক নজরুল ইসলামকে(৪৮) গ্রেফতার করেছে পুলিশ। মোঃ ইকবাল হোসেন গাজীর দায়ের করা মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে সোমবার রাতে পুলিশ প্রতারক নজরুল ইসলামকে গ্রেফতার করে। ধৃত নজরুল ইসলাম পূর্ব শিয়ারচর এলাকার মৃত নূর মোহাম্মদ এর ছেলে।
জানা গেছে, ফতুল্লার পূর্ব শিয়ারচর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম একই এলাকার আবদুল মান্নাফ গাজীর স্বাক্ষর জাল করে একটি চুক্তিনামা দলিল সৃজন করে। পরে ওই দলিলকে সাব কাবালা দলিলে রূপান্তরিত করে নজরুল একটি সঙ্গবদ্ধ চক্রের মাধ্যমে মান্নাফ গাজীর জমির মালিকানা দাবি করে। এনিয়ে থানা পুলিশের উপস্থিতে একাধিক বিচার সালিশী বৈঠক হলেও প্রতারক চক্র মান্নাফ গাজীর জমি দখল করার ফন্দি শুরু করে। এ অবস্থায় নিজের জমি রক্ষার্থে মান্নাফ গাজীর ছেলে মো: ইকবাল হোসেন গাজী বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জ একটি মামলা দায়ের করে। যার নং ৮৯৮/২০১৮ ইং। ওই মামলায় নজরুল ইসলামকে প্রধান করে ৬ জনকে আসামী করা হয়। অন্য আসামিরা হলো, মৃত আবদুল ওদুদ এর ছেলে আমির হোসেন, মৃত জব্বার মিয়ার ছেলে মো: এমদাদ হোসেন ও তাদের সহযোগী মোঃ সিরাজ, আলমগীর এবং স্বপন মিয়া। আদালত মামলাটি আমলে নিয়ে প্রধান আসামি প্রতারক নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। আদালতের পরোয়ানা বলে ফতুল্লা মডেল থানা পুলিশ প্রতারক নজরুল ইসলামকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার পুলিশ ধৃত নজরুল ইসলামকে আদালতে প্রেরণ করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

ফতুল্লায় স্বাক্ষর জালকারী প্রতারক নজরুল গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮