নারায়ণগঞ্জ ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
  • ৩৫৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গ্রার্মেন্টস শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। গতকাল মঙ্গলবার (২২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পিপিলন গার্মেন্টস শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক অবরোধ করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ও আমিনুল ইসলাম ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের সাথে আলোচনা করে আগামী বৃহস্পতিবার বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগদেয়।
শ্রমিকদের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ পুলস্থ পিপিলন গার্মেন্ট এ কর্মরত ২৪৪ জন শ্রমিক গত ১ মাসের বেতন, ৬ মাসের নাইট বিল এবং স্টাফদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১৫ তারিখ বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিক প গড়িমসি করছে। এতে শ্রমিকরা দোকান বাকী ও বাসা ভাড়া দিতে না পেরে সমস্যায় দিন পার করছে। রমজান মাস শুরু হলেও শ্রমিকরা বেতন না পেয়ে আন্দোলন করতে বাধ্য হচ্ছে বলে জানায়।
এদিকে শ্রমিকরা কাজে যোগদান করলেও ঘটনাস্থলে শিল্প পুলিশ’র অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ বিক্ষোভ

আপডেট সময় : ১১:৪৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮