নারায়ণগঞ্জ ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ ২ পাচারকারী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থেকে ১ হাজার ১০৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত সোমবার দিবাগত রাত ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ফেনসিডিলের এই চালানসহ র‌্যাব তাদের গ্রেফতার করে। ধৃতরা হলো যশোর জেলার বেনাপুল থানার ছোট আচঢ়া গ্রামের মোঃ ছোয়ালাব হোসেনের ছেলে কাভার্ডভ্যান চালক মোঃ আজমীর হোসেন(৩০) ও একই এলাকার মোঃ ইয়াছিন প্রধানের ছেলে হেলপার মোঃ জসিম উদ্দিন(১৯)।
র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক শেখ বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর জেলার বেনাপুল থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট-১১-৭৭৮০) একটি কাভার্ডভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় পৌছলে তল্লাশী চালায় র‌্যাব। তখন কাভার্ডভ্যানের চালকের পিছনে ঘুমানোর জায়গার নীচের বক্স ও টুলস বক্সের ভিতর থেকে ১ হাজার ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তখন মাদক বহন করার অভিযোগে কাভার্ডভ্যানের চালক আজমীর হোসেন ও হেলপার জসিম উদ্দিনকে গ্রেফতার এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে তার দীর্ঘদিন ধরে বেনাপুল সীমান্ত থেকে দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যান দিয়ে মাদক দ্রব্য পাচার করে আসছে।
র‌্যাব জানায় ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ ২ পাচারকারী গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮