নারায়ণগঞ্জ ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

‘শাকিব খানের প্রিয়তমা বুবলি এটাই সত্য’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৩৮০ বার পড়া হয়েছে

দেশের চলচ্চিত্রে বর্তমান সময়ে সর্বাধিকসংখ্যক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন শাকিব খান। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে দর্শকের আগ্রহ বেশি।
সম্প্রতি শাকিব খান নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। ‘প্রিয়তমা’ শিরোনামের এই সিনেমায় নায়কের ভূমিকায়ও তাকে দেখা যাবে। সিনেমাটি নির্মাণের জন্য তিনি আস্থা রেখেছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফের উপর। তবে সিনেমাটির নায়িকা কে হচ্ছেন এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনসহ শাকিব ভক্তদের মধ্যে চলছে নানান গুঞ্জন।
সিনেমায় শাকিব খানের প্রিয়তমা কে হচ্ছেন? এখন এটি যেন কোটি টাকার প্রশ্ন। এমন প্রশ্নের উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্রসংশ্লিষ্ট একজন রাইজিংবিডিকে বলেন, ‘শাকিব খানের প্রিয়তমা বুবলি এটাই সত্য।’ তিনি বিষয়টি আরো পরিষ্কার করে বলেন, ‘প্রিয়তমা সিনেমার গল্প নায়ককে কেন্দ্র করে। এ সিনেমার নায়িকা হিসেবে বুবলিকে নেয়া হচ্ছে। শাকিব খান দেশে ফিরলে নায়িকার নাম ঘোষণা করা হবে।’
শাকিব খান তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ২০১৪ ‘হিরো দ্য সুপারস্টার’ প্রযোজনা করেছিলেন। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন কোনো সিনেমা তৈরি হচ্ছিল না। দীর্ঘদিন পরে এবার চলচ্চিত্র প্রযোজনা করছেন তিনি। শাকিব খান-বুবলি জুটি বেঁধে ইতিমধ্যেই ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ও ‘অহংকার’ সিনেমায় অভিনয় করেছেন। তাদের ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমার শুটিং চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের

‘শাকিব খানের প্রিয়তমা বুবলি এটাই সত্য’

আপডেট সময় : ০৮:০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭