নারায়ণগঞ্জ ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাগরিকের তথ্য বিদেশিদের হাতে নয়—পাসপোর্ট সেবা হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জ পুলে চাঁদাবাজির রাজত্ব ধরে রাখতে মরিয়া সালাউদ্দিন আড়াইহাজারে গৃহবধূ ঐশী হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সৌদিতে পাসপোর্ট সেবা নিয়ে উদ্বেগ, সৌদি রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নাগরিকের তথ্য বিদেশিদের হাতে নয়—পাসপোর্ট সেবা হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন

ফারুক আহমেদ চাঁন, মধ্যপ্রাচ্য ইনচার্জ 

বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়া এবং প্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে সংবাদ সম্মেলন হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে প্রবাসী বাংলাদেশিদের সচেতন মহলের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সৌদি আরবের পাশাপাশি দুবাই, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার আগে জাতীয় নিরাপত্তা ও তথ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা জরুরি।
বক্তারা বলেন, সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশি কর্মরত। প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে বিভিন্ন অঞ্চলে বায়োমেট্রিক ও ই-পাসপোর্ট কার্যক্রম চলছে। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের হাতে পাসপোর্ট সেবা তুলে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হলে তা প্রবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল আহমেদ, মোহাম্মদ শাহজালাল ভুট্টো ও সালাউদ্দিন আহমেদ ভূইয়া। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাদের ভাষ্য, চলতি বছরের জানুয়ারিতে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আজকাল যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, ডেটা দিয়েও হয়। নাগরিকদের তথ্যভান্ডার একটি দেশের ডিজিটাল সার্বভৌমত্বের অংশ। তাই প্রবাসীদের ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্যের নিয়ন্ত্রণ দেশীয় ব্যবস্থার মধ্যে রাখার দাবি জানান বক্তারা।
বিদেশি একটি প্রতিষ্ঠানকে পাসপোর্ট-সংক্রান্ত পাইলট প্রকল্প দেওয়ার উদ্যোগ চলছে—এমন আলোচনা রয়েছে উল্লেখ করে তাঁরা সরকারের কাছে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান।
পাসপোর্ট সেবা দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলে কর্মসংস্থান ও প্রযুক্তিখাতের সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তাঁরা।
এদিকে পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের কাছে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত স্মারকলিপিটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন বলে গণমাধ্যমকর্মীদের আশ্বস্ত করেছেন।
সংবাদ সম্মেলন থেকে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাসপোর্ট সেবা দেশীয় ব্যবস্থাপনায় রাখার দাবি জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নাগরিকের তথ্য বিদেশিদের হাতে নয়—পাসপোর্ট সেবা হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন

নাগরিকের তথ্য বিদেশিদের হাতে নয়—পাসপোর্ট সেবা হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:১৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬