নারায়ণগঞ্জ ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

সৌদিতে পাসপোর্ট সেবা নিয়ে উদ্বেগ, সৌদি রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি

বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশি / ভিনদেশী প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়া এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মো: দেলোয়ার হোসেনের হাতে স্মারকলিপি প্রদান করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

রাষ্ট্রদূতের হাতে স্মারকলিপি তুলে দেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাত ও সভাপতি, এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক ও বাংলা টিভি রিয়াদ প্রতিনিধি ফকির আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশন রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ও একুশে টেলিভিশন রিয়াদ প্রতিনিধ মিজানুর রহমান ভূঁইয়া , সংগঠনের সদস্য ও মাই টিভি রিয়াদ প্রতিনিধ সানাউল্লা আপন তাজ সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো: রেজাউল ইসলাম, প্রেস সচিব মো: নুরুল আমিন।

গণমাধ্যম নেতারা বলেন কিছুদিন যাবত বিভিন্ন অনলাইন পোর্টাল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট সহ নানা গুজন শোনা যাচ্ছে পাসপোর্ট সেবা কার্যক্রমটি দেশীয় প্রতিষ্ঠানের বদলে ভিনদেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার করার পায়তারা চলছে। একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় অন্য কোন ভিনদেশী প্রতিষ্ঠানে গেলে নাগরিকদের ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে তথ্য নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে।

তারা বলেন, সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে বাংলাদেশি ব্যবস্থাপনায় ই-পাসপোর্ট ও বায়োমেট্রিক সেবা আরও সহজ ও সম্প্রসারণ করা প্রয়োজন।
পাসপোর্ট সেবা দেশীয় প্রতিষ্ঠান ও দক্ষ জনবলের মাধ্যমে পরিচালনা করা হোক। এতে নাগরিক তথ্যের নিরাপত্তার পাশাপাশি প্রবাসের মাটিতে বাংলাদেশীদের কর্মসংস্থান সৃষ্টি হবে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে।

বাংলাদেশীদের নিরাপত্তার স্বার্থে এ জাতীয় কোন পদক্ষেপ নেওয়া হলেও তা পূর্ণ বিবেচনা করে বাংলাদেশী প্রবাসীদের পাসপোর্ট সেবা নিজ দেশের প্রতিষ্ঠানের কাছে থাকলে সুরক্ষিত থাকবে বলে জানান গণমাধ্যম নেতারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

সৌদিতে পাসপোর্ট সেবা নিয়ে উদ্বেগ, সৌদি রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি

আপডেট সময় : ১০:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬