নারায়ণগঞ্জ ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জ পুলে চাঁদাবাজির রাজত্ব ধরে রাখতে মরিয়া সালাউদ্দিন আড়াইহাজারে গৃহবধূ ঐশী হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সৌদিতে পাসপোর্ট সেবা নিয়ে উদ্বেগ, সৌদি রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার শুভ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন সহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদার এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা দ্রুততর করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের মামলা নিষ্পত্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ইউনিয়ন পর্যায়ে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও সহজ ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নাগরিক সেবা সহজীকরণ এবং মামলা সংক্রান্ত জটিলতা পরিহারের লক্ষ্যে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় এস এম ফয়েজ উদ্দিন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজে নাগরিক সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়েই ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। এতে আদালতের ওপর চাপ কমবে এবং জনগণ দ্রুত ন্যায়বিচার পাবে।

তিনি আরও বলেন, “ভবিষ্যতে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা এড়াতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কোনো বিকল্প নেই। এ বিষয়ে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বাড়াতে হবে এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আরও কার্যকর করতে হবে।”

সভায় উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, গ্রাম আদালতের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি

নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা

আপডেট সময় : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬