নারায়ণগঞ্জ ১০:২২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট সেবা নিয়ে উদ্বেগ, সৌদি রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার শুভ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন সহ গ্রেফতার ৩ রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা

শুভ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন সহ গ্রেফতার ৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আলোচিত শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিহত শুভ চন্দ্র দাস (৩০) নারায়ণগঞ্জ সদরের গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১:৩০ টায় সদর মডেল থানাধীন হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনের রাস্তা থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় শুভর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৮, তারিখ-০৫/০৯/২০২৬, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড।

ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের কঠোর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে তদন্ত করে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল রহস্য উদঘাটন ও ৩ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি জানায়, অনিক ও সুমন ওরফে মাইগ্যা সুমন পূর্বপরিকল্পনা অনুযায়ী শুভকে হত্যা করে। পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন ১০টি ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে শুভর সহযোগী সোহানকে দিয়ে শুভকে ঘটনাস্থলে ডেকে আনা হয়।

পরে অনিক ও অহিদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল শুভকে ঘিরে ফেলে। এ সময় অনিক ও অহিদ গুলি করে এবং অন্যরা চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

গ্রেফতারকৃতরা হলেন:
১/ মোঃ সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), পিতা- কালু মিয়া, সাং- আমলাপাড়া মাদ্রাসাপাড়া, বর্তমানে বন্দরের খানবাড়ি মোড়।
২/সিয়াম আহমেদ সিজান (২১), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সাং- আমলাপাড়া, ২১ নং কেবি সাহা বাইলেন।
৩/মোঃ সোহান (২৪), পিতা- মৃত সমর্চান সরদার, সাং- আমলাপাড়া, ২১ নং কেবি সাহা বাইলেন।

আসামিদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন,
চাষাড়ার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে ডিবি টিম দ্রুততার সঙ্গে কাজ করেছে। প্রাথমিকভাবে এটি মাদক ও আধিপত্য বিস্তারের বিরোধের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রমাণ পেয়েছি। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামি ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। নারায়ণগঞ্জে কোনো অপরাধীই ছাড় পাবে না। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদিতে পাসপোর্ট সেবা নিয়ে উদ্বেগ, সৌদি রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি

শুভ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন সহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৬:১১:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬