নারায়ণগঞ্জ ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জ পুলে চাঁদাবাজির রাজত্ব ধরে রাখতে মরিয়া সালাউদ্দিন আড়াইহাজারে গৃহবধূ ঐশী হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সৌদিতে পাসপোর্ট সেবা নিয়ে উদ্বেগ, সৌদি রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার শুভ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন সহ গ্রেফতার ৩

প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধার বিকাশে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেছেন, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত শিক্ষার লক্ষ্য অর্জন সম্ভব নয়।

সেমবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আয়োজিত ‘মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক পর্যায়েই। শুধু স্কুলের ওপর নির্ভর করলে চলবে না, বাড়িতে অভিভাবকদের নিবিড় পর্যবেক্ষণ ও সহযোগিতা প্রয়োজন। সন্তান যেন নিয়মিত পড়াশোনা করে, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করে—সেদিকে অভিভাবকদের দৃষ্টি দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক বের হয়ে আসুক। সে লক্ষ্যে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে গুরুত্ব দিতে হবে। সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।

জেলা প্রশাসক কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক। তোমরা সততা ও মেধা দিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো:আলিনুর খান। তিনি বলেন, ডিজিটাল যুগে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এখন সময়ের দাবি। অভিভাবকদের উচিত সন্তানদের প্রযুক্তির সঠিক ব্যবহারে উৎসাহিত করা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমেই শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব। আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের সর্বাত্মক বিকাশে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এসময় বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অভিভাবকরা খোলামেলা আলোচনায় বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি, অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক সকল প্রস্তাব মনোযোগের সঙ্গে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি

প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি

আপডেট সময় : ০৯:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬