নারায়ণগঞ্জ ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর থানার মিনারবাড়ী এলাকায় রাস্তার দখল নিয়ে বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেশীদের বর্বর হামলায় একই পরিবারের বৃদ্ধ দম্পতি ও তাদের ১১ বছরের নাতিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে, ২০২৬) বিকেল ৫টার দিকে মিনারবাড়ী এলাকার মোসাঃ তাসলিমা (৫৫) ও তার পরিবারের চলাচলের রাস্তায় জোরপূর্বক দেওয়াল তুলছিল প্রতিবেশী সাকিল, সগর ও নুরুদ্দিনসহ একটি চক্র। তাসলিমা এতে বাধা দিলে সগর নামের এক যুবক তার মুখে আঘাত করে মারধর শুরু করে।

তাকে বাঁচাতে স্বামী আমান উল্লাহ (৬০) এবং ছেলে তাইজুল ইসলাম এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বৃদ্ধ আমান উল্লাহর পেটে দেশীয় ছুরি দিয়ে আঘাত করা হলে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হামলার একপর্যায়ে পাষণ্ডরা তাসলিমার ১১ বছরের নাতি আপন-কে পাশের পুকুরের পানিতে ফেলে ডুবিয়ে হত্যার চেষ্টা চালায়। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় শিশুটি অল্পের জন্য প্রাণে বাঁচে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা

আপডেট সময় : ১২:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬