নারায়ণগঞ্জ ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”: নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির ১৩ দফা দাবিতে নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে ছাত্র মজলিসের স্মারকলিপি। অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এমপি আলামিনকে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা : এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম পাঁচ বছরে সুপার শপ থেকে বহুমুখী ব্যবসা, প্রবাসে সফল উদ্যোক্তা কবির মজুমদার ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও গ্রাম বাসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফতুল্লায় মাদক কারবারিদের অতর্কিত হামলায় ৩ র‍্যাব সদস্য আহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৩৬০ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক স্পট শনাক্ত করতে গিয়ে মাদক কারবারিদের অতর্কিত হামলার শিকার হয়েছেন র‍্যাব-১১ এর একটি সিভিল টিমের সদস্যরা। এতে র‍্যাবের তিন সদস্য দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে ফতুল্লার মাসদাইর লিচুবাগ এলাকার ‘বাঁধন কমিউনিটি সেন্টার’-এর পেছনে এই হামলার ঘটনা ঘটে।

আহত র‍্যাব সদস্যরা হলেন— নাজিবুর, মাহি ও ইব্রাহিম।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির স্পট শনাক্তকরণের উদ্দেশ্যে র‍্যাব-১১ এর একটি সিভিল টিম মাসদাইর লিচুবাগ এলাকায় অভিযানে যায়। টিমটি বাঁধন কমিউনিটি সেন্টারের পেছনে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা একদল অজ্ঞাতনামা মাদক কারবারি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নাজিবুর, মাহি ও ইব্রাহিমকে গুরুতর রক্তাক্ত জখম করে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনের অবস্থা বিবেচনা করে একজনকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজন ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদক নির্মূলে র‍্যাবের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই সিভিল টিমটি সেখানে গিয়েছিল। মাদক ব্যবসায়ীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এই নৃশংস হামলা চালায়।

এই ঘটনার পর ফতুল্লা জোনসহ আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলাকারী মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাব ও পুলিশের একাধিক টিম এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”: নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ফতুল্লায় মাদক কারবারিদের অতর্কিত হামলায় ৩ র‍্যাব সদস্য আহত

আপডেট সময় : ০৬:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬