নারায়ণগঞ্জ ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ওসমানী পৌর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর জমজমাট ফাইনাল।

মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে মুসলিমনগর।

কুতুবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও চাষাড়া আদর্শ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার শ্বাসরুদ্ধকর ফাইনাল নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে ২-১ গোলে জয় পায় কুতুবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

এসময় তিনি বলেন, “খেলাধুলাই পারে শিশুদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে। আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় দলে খেলবে। প্রাথমিক স্তর থেকেই প্রতিভা অন্বেষণে সরকার বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে সদর উপজেলার অন্যান্য কর্মকর্তা সহ উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। ফাইনাল ঘিরে স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন

আপডেট সময় : ১০:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬