নারায়ণগঞ্জ ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

সিদ্ধিরগঞ্জে ৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ৬নংওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এসও রোডের মন্ডলপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, সিরাজুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে দায়ের করা ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিরাজ মন্ডল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলায় সম্পৃক্ততা এবং চোরাই তেলের অবৈধ ব্যবসার অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সিরাজ মন্ডল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গত প্রায় ১৭ বছরে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন স্থানে সম্পদ গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। মন্ডলপাড়া এলাকায় তার একাধিক বাড়ি ও স্থাপনা রয়েছে বলে স্থানীয়দের দাবি।

এ ছাড়া তার মালিকানায় কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে বলেও জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, নিজ বাসার নিচে তেলের গুদাম স্থাপন করে তিনি চোরাই তেলের ব্যবসা পরিচালনা করতেন, যা নীতিমালার পরিপন্থী।

অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে তার প্রভাব নিয়েও নানা আলোচনা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে ৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬