নারায়ণগঞ্জ ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

নারায়ণগঞ্জ-৩ আসনে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের প্রার্থীর মতবিনিময়সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক রাষ্টদূত গোলাম মসীহ্ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড তাজ মহল চাইনিজ রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে তিনি স্থানীয় সংবাদকর্মীরদের সাথে খোলামেলাভাবে কথা বলেন।

হাতপাখা প্রতীকের প্রার্থী সাবেক রাষ্টদূত গোলাম মসীহ্ মতবিনিময় সভায় বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দিনের পক্ষে ও মানুষের পক্ষে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, আমার একটি পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার মধ্যে রয়েছে চাদাবাজি, মাদক, কিশোরগ্যাং, সরকারী দপ্তরে দূর্নীতি বন্ধ করবো, বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করবো, শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন, নারী ও শিশু নিরাপত্তা ও কল্যান নিশ্চিতকরণ, প্রবাসীদের জন্য থানায় প্রবাসী সহায়তা ডেস্ক স্থাপন ও তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হয়রানি প্রতিরোধ এবং পরিবেশ ও যুবসমাজকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণনিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিকদের শোষণ ও চাঁদাবাজিমুক্ত জীবন, নিরাপদ বাসস্থান, শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করার আশাবাদ ব্যক্ত করেন। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পার্ক ও লেক উন্নয়নে কাজ করবো। হিন্দুদের জন্যও লোকনাথ মন্দির, লাঙ্গলবন্দ মন্দিরের উন্নয়ন, পাঁচপীরের দরগা, সোনারগাঁয়ের পানামনগরীসহ অন্যান্য ঐতিহাসিক ও ধর্মীয় স্থানে পর্যটন উন্নয়ন করা এবং সৌদি আরব থেকে ১৫-২০ বিলয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনার সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, পরিবেশ নিয়েও কাজ করার ইচ্ছে আছে। আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি ও দূর্নীতি বন্ধ করণ নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করে গোলাম মসীহ বলেন, আমাকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি নারায়ণগঞ্জ-৩ আসনবাসীর সেবায় নিয়োজিত থাকবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নারায়ণগঞ্জ-৩ আসনে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের প্রার্থীর মতবিনিময়সভা

আপডেট সময় : ০৫:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬