নারায়ণগঞ্জ ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক

রূপগঞ্জ পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি শ্রী শ্রী গোপাল জিউর মন্দির, রাধা মাধব মন্দির ও ভোলাব কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “উৎসব কখনো একা উদযাপন করা যায় না; সকলকে নিয়ে উদযাপন করতে হয়। এটি বাংলাদেশের সম্প্রীতি এবং আমাদের সমাজের ঐক্যের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে উৎসব উদযাপন করি, একে অপরের খোঁজ-খবর রাখি- এটাই আমাদের সংস্কৃতি।”

তিনি আরও বলেন, “এই ধরনের উৎসব না হলে আমাদের সন্তানরা তা জানবে না এবং ঐতিহ্য হারিয়ে যাবে। আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধারণের মাধ্যমে গর্বিত হতে চাই।”

নিরাপত্তার বিষয়ে তিনি জানান, জেলার ২২৪টি মণ্ডপ সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। পূজা মণ্ডপ কমিটির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকারি সব দপ্তর প্রতিটি মণ্ডপে নজর রাখছে।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফ্তা মেহনাজ, (নেজারত শাখা) মো. তারিকুল ইসলাম, জেলার আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ মুক্তার হোসেন।

মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী গোপাল জিউর মন্দির কমিটির সভাপতি অভিনাশ দাস, সাধারণ সম্পাদক জয়দেব দাস; রাধা মাধব মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল মোহন্ত, সেক্রেটারি পঙ্কজ দাস; ভোলাব কালীবাড়ি মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি বদল দাস চৌধুরী, সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র দাস।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন

রূপগঞ্জ পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : ০২:৪৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫