নারায়ণগঞ্জ ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র এবং ইসলামী ব্যাংকে ফ্যাসিবাদী দোসরদের পুনরায় পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে মানববন্ধন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।

২ জুন (মঙ্গলবার) সকালে নারায়ণগঞ্জের ২ নং রেলগেট এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক, নারায়ণগঞ্জ শাখার নিচে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধনের সঞ্চালক ইসলামী ব্যাংকের গ্রাহক হাফেজ আব্দুল মোমিন তাঁর বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “জুলাই বিপ্লবের পর যদি আবারও সেই ফ্যাসিস্ট দোসরদের ফিরিয়ে আনা হয়, তবে তা আমাদের জন্য চরম লজ্জার। ৫ আগস্টের পর যে এস আলম গোষ্ঠীকে বিতাড়িত করা হয়েছিল, তাদেরই আবার ব্যাংকের দায়িত্বে পুনর্বাসন করা হচ্ছে। একজন দেশপ্রেমিক নাগরিক ও ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে আমরা এই ঐতিহ্যবাহী ব্যাংকের দেউলিয়া অবস্থা দেখতে চাই না।”

তিনি আরও অভিযোগ করেন, এই সেই এস আলম যিনি ফ্যাসিস্ট আমলে ইসলামি ব্যাংক থেকে ৯ হাজার ২৮৩ কোটি টাকা পাচার করেছে। ২৪ এর বিপ্লবের পর এই লুটেরা জনরোষের ভয়ে দেশত্যাগ করে। যে মূহুর্তে দেশবাসীর দাবি তার পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, সেই মূহূর্তে জেনেশুনে এমন চোর ও লুটেরার হাতে আবারও ব্যাংকের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া সচেতন গ্রাহকেরা কোনোভাবেই মেনে নেবে না। গতকাল মতিঝিলে পতিত আওয়ামী লীগের রেখে যাওয়া পুলিশ বাহিনী ব্যাংকের গ্রাহকদের যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তিনি তার তীব্র নিন্দা জানান।

মানববন্ধনে বক্তারা বর্তমান সরকারের কিছু পদক্ষেপের সমালোচনা করে বলেন, সরকার জোর করে ইসলামী ব্যাংকের ক্ষমতা নেওয়ার পরিকল্পনা করছে। বর্তমান চেয়ারম্যানকে আওয়ামী লীগ ও এস আলমের দোসর হিসেবে আখ্যায়িত করে তারা বলেন খোরশেদ আলমের নিয়োগ অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা সুদযুক্ত অর্থ ব্যাবস্থা পরিহার করে সুদমুক্ত ব্যাংকিংয়ের জন্য ইসলামী ব্যাংককে বেছে নিয়েছি। সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষা করতে আমরা প্রয়োজনে জীবন দেবো, কিন্তু কোনো খেয়ানত হতে দেবো না। তারা দাবি করেন পাচার হওয়া টাকা অতিদ্রুত ফিরিয়ে আনতে হবে।” দাবি আদায় না হলে সারাদেশে গ্রাহকদের একত্রিত করে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন, গ্রাহক মাওলানা আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী ও ব্যাংকের শেয়ারহোল্ডার নিজাম উদ্দিন, গ্রাহক আবুল কালাম আজাদ, মাওলানা ইউনুস আলী, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুস সালাম সাকি, তরিকুল ইসলাম, বসির উদ্দিন, আনিসুজ্জামান, কামরুজ্জামান এবং মজিবুর রহমানসহ ব্যাংকের বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী।

বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করে গ্রাহকদের আমানত ও দেশের অর্থ সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শত শত গ্রাহকের অংশগ্রহণে মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন

আপডেট সময় : ০৮:১৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬