নারায়ণগঞ্জ ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

সিদ্ধিরগঞ্জে চুনা কারখানা দখল করতে মালিককে হুমকি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে একটি চুনা কারখানা দখল করতে মালিককে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের সুযোগ নিচ্ছে একটি সুবিধাবাদী মহল। তারা চাঁদাবাজি, শিল্পকারখানাসহ বিভিন্ন লোকজনের ব্যবসা বাণিজ্য দখল করতে মরিয়া হয়ে উঠেছে।

অভিযোগ উঠেছে, গত ৫ আগস্টের পর থেকে প্রভাবশালী একটি মহল নাসিক ৪ নং ওয়ার্ডের আটি এলাকায় শিমরাইল-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন মেসার্স মেঘনা লাইমস্ চুনা কারখানা দখল করার পাঁয়তারা করছে। তারা দলবেধে কারখানায় গিয়ে মালিকপক্ষকে বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে। ফলে কারখানা বেদখল হওয়ার ভয় আতঙ্কে ভোগছেন মালিকপক্ষ।

জানা গেছে, মেঘনা রাইমস্ চুনা কারখানাটি দখল করতে স্বার্থানেষি মহলটি অভিনব কৌশল গ্রহণ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একাধিক হত্যা মামলায় পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে কারখানা মালিককে। তাকে মামলার ফাঁদে ফেলে কারখানাটি দখল করার অপচেষ্টা করা হচ্ছে বলে দাবি মালিকপক্ষের।

কারখানা মালিক রুহুল আমিন বলেন, দীর্ঘ প্রায় ১ যুগ ধরে সততার সাথে কারখানাটি পরিচালনা করে আসছি। নিয়মিত ভ্যাট, টেক্স দিয়ে বৈধভাবে কারখানা চালাচ্ছি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় একটি মহল কারখানাটি দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা কারখানায় এসে হুমকি ধমকি দিচ্ছে কারখানা তাদের দিয়ে দিতে। তানাহলে পরিনাম ভালো হবে না বলে ভয় দেখাচ্ছে। এতে আমি চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

সিদ্ধিরগঞ্জে চুনা কারখানা দখল করতে মালিককে হুমকি

আপডেট সময় : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪