নারায়ণগঞ্জ ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি কালে আটক ৪

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ৩৮৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ সময় পুলিশ আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দুপ্তারা ইউনিয়নের পশ্চিম পাড়ার দিঘীরপাড় এলাকায় বুধবার (১৮ অক্টোবর ) দিবাগত রাত আনুমানিক ২ টার সময় একদল ডাকাতের উপস্থিতি টের পেলে এলাকাবাসী সচেতন হয়ে পড়ে, স্থানীয় এলাকার যুবসমাজ তাৎক্ষণিক বিভিন্ন স্থানে ডাকাত ধরার জন্য অবস্থান করে। এসময় স্থানীয়রা দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যান সহ ডাকাত সন্দেহে চারজনকে আটক করে আড়াইহাজার থানার পুলিশের হাতে সোপর্দ করে।

আটকৃতরা হলো- রংপুরের কাউনিয়া উপজেলার মিনাজবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে তারা মিয়া (৩৫),মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার লাড়ীখাল এলাকার আইয়ুব আলীর ছেলে সিজন (৪৫),নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা এলাকার হেদায়েতুল্লাহর ছেলে রবিউল আলম(৩০) ও কুমিল্লার মেঘনা উপজেলার দড়িকান্দী এলাকার ফজলুল হকের ছেলে শাহাবুদ্দিন (৩৩)।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ, আহসাউল্লাহ্ জানান, ডাকাত সন্দেহে জনসাধারণ আটক করে আমাদের কাছে সোপর্দ করে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, তাদের সাথে জড়িত অন্যান্যদের আটক করার অভিযান চলছে। মামলার প্রস্তুতি নেয়া হয়েছে, তাদের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি কালে আটক ৪

আপডেট সময় : ০৫:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩