নারায়ণগঞ্জ ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জ সদরে ৬২০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ বিভিন্ন অপরাধে ৯৮ জন গ্রেফতার অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ — এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৮ রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর — জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে কাঁচপুর শ্রমিক লীগ সভাপতি তাজুলসহ গ্রেপ্তার ১৩

আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত একটি জমিদার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১১, সিপিএসসি।

রোববার (৪ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পরিত্যক্ত জমিদার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত জমিদার বাড়ির আশপাশে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহণে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট সময় : ০৯:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬