নারায়ণগঞ্জ ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

চিকিৎসার জন্য ভারতে থেকেও নাশকতা মামলার আসামী মুক্তুল

চিকিৎসার জন্য স্বস্ত্রীক ভারতে থেকেও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের দায়েরকৃত নাশকতার মামলার আসামী হয়েছেন দুই নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাক মোক্তার হোসেন মুক্তুল। গত ৯’অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে রাত পৌনে ৮ টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাকের পাসপোর্ট অফিসগামী রাস্তায় একটি পার্কিং করা বাসে ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ৪৮ নেতাকে আসামী করে একটি নাশকতা মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় মোক্তার হোসেন মুক্তুল ১৩ নম্বর আসামী।
মোক্তার হোসেন মুক্তুল সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া রহিম মেম্বারের পুড়ানবাড়ী এলাকার মৃত শফি মিয়ার ছেলে।
জানা যায়, চলতি মাসের ৫ তারিখ মোক্তার হোসেন মুক্তুল তার স্ত্রী জোছনা আক্তারকে সাথে নিয়ে চিকিৎসার জন্য ওয়েষ্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের পরিচালিত শ্যামলী পরিবহনে হরিদাসপুর বর্ডার হয়ে কোলকাতায় গমন করেন। সেখানে গিয়ে এম এস পলি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ডাক্তারী পরীক্ষা করান। ৫ তারিখ কোলকাতায় চিকিৎসা শেষে ১০ তারিখ পুনরায় দেশে ফিরে আসেন।
তার পরিবারের দাবী, ৯ তারিখ বিএনপির সমাবেশ চলাকালীন মোক্তার হোসেন মুক্তুল ভারতে অবস্থান করছিলেন। ১০ তারিখ সে দেশে এসে শুনতে পান তাকে নাশকতার মামলার ১৩ নম্বর আসামী করা হয়েছে। এতে মুক্তুলের পরিবার হতবাক।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সালেকুজ্জামান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বলা যাবে সে জড়িত কিনা।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, মামলার কপি না দেখে কিছুই বলা যাবে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

চিকিৎসার জন্য ভারতে থেকেও নাশকতা মামলার আসামী মুক্তুল

আপডেট সময় : ১০:১৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩