নারায়ণগঞ্জ ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

আড়াইহাজারে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের শ্রম ও বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বত্তরা। সোমবার (২ অক্টোবর) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী রাজিবুল ইসলাম জুয়েল বলেন, ‘রাত সাড়ে ৮টায় দেলোয়ার ভাই আওয়ামী লীগ কার্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বালিয়াপাড়া এলাকায় একটি মসজিদের পাশে ঘন অন্ধকার জায়গা আছে। সেখানেই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তার পায়ের অবস্থা খুবই বেগতিক। অতিরিক্ত রক্তক্ষরনে সে সংজ্ঞাহীন হয়ে পড়েছে।‘

হামলাকারী কারা ও কাউকে চিনতে পেরেছে কিনা এমন প্রশ্নে বলেন, ‘আমরা নিজেরাও বিষয়টি বুঝতে পারছি না। তাছাড়া দেলোয়ার সংজ্ঞাহীন হওয়ায় তার কথাও শুনতে পারিনি। তার জ্ঞান ফিরলে হয়তো বলতে পারবে কাউকে চিনেছে কিনা। তাকে আমাদের নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু দ্রুত হাসপাতালে নিয়ে গেছেন।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব বলেন, কে বা কারা হামলা করেছে বিস্তারিত বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জেনে বিস্তারিত বলতে পারবো। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

আড়াইহাজারে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট সময় : ১২:২৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩