নারায়ণগঞ্জ ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

ডেমরায় ট্রাক চাপায় নিহত সেকান্দার আলীর পরিবারের দিন কাটছে কষ্ঠে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ডেমরায় ট্রাক চাপায় নিয়ত পরিচ্ছন্ন কর্মী সেকান্দার আলীর পরিবারের দিন কাটছে কষ্ঠে। সংসারের একমাত্র উপর্জনের অবলম্বনকে হারিয়ে পরিবারটি পড়েছেন করুণ অবস্থায়।
জানা গেছে, ডেমরা স্টাফকোয়ার্টার এলাকায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন সেকান্দার আলী (৫০)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সরবরণ গ্রামের স্থায়ী বাসিন্দা। সপরিবারে ভাড়া থাকতেন রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর আউটফল পোড়াবস্তি এলাকার হাসু মিয়ার ভাড়ীতে। কর্মস্থলে যাওয়ার পথে গত ১০ নভেম্বর সকাল ৮ টার দিকে যাত্রাবাড়ী ডেমরা সড়কের কোনাপাড়া কাঠেরপুল আইআই টিউব কারখানার সামেন পৌঁছলে দ্রুতগামী (ঢাকা মেট্রো-ট-১৪-৯৯৭৬) ট্রাক চাপায় নিহত হন। এঘটনায় নিহতের স্ত্রী হামিদা খাতুন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। পরে পুলিশ ট্রাকটি আটকসহ চালক রাজশাহী জেলার দূর্গাপুর থানার জালুকা আমগাছি এলাকার জলিল হালদারের ছেলে মিলন হালদার (২৭) ও হেলপার মোশারফের ছেলে হৃদয়কে (২১) গ্রেপ্তার করে। তারা জেলহাজতে রয়েছে।
বাদীর অভিযোগ, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ভ্রমনভাঙ্গা এলাকার নিজাম উদ্দিনের ছেলে ইউসুফ(২৫) ঘটনার দিন সেকান্দার আলীকে ডেকে নিয়েছিল। প্রকৃতপক্ষে একটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা তা সুষ্ট তদন্তের দাবি জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আছাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে ট্রাক চালক মিলন হালদার ও হেলপার হৃদয় স্বীকার করেছে তাদের ট্রাকের চাপায় পড়ে সেকান্দার আলী নিহত হয়েছে। পরিকল্পিত হত্যা কিনা তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

ডেমরায় ট্রাক চাপায় নিহত সেকান্দার আলীর পরিবারের দিন কাটছে কষ্ঠে

আপডেট সময় : ১০:১৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩