নারায়ণগঞ্জ ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত বন্দরে ৩০ কেজি গাজাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার সোনারগাঁয়ের নতুন ওসি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা বন্দরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা

রূপগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যায় প্রধান শিক্ষক মামলার আসামি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

রূপগঞ্জ  প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের মোঃআবু কাওছার মিঠু কীটনাশক পানে শিক্ষার্থীর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রধান শিক্ষককে আসামি করে  থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর ) নিহত ছাত্র হানিফ মিয়ার মা নাজমিন বেগম বাদি হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গত ২০ নভেম্বর বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হানিফ মিয়া প্রতিদিনের মতোই স্কুলে যায়। সেদিন শাসন করার নামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সকল ছাত্র-ছাত্রীর সামনে হানিফ মিয়াকে বেদম বেত্রাঘাত ও অপমান করে। প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ হানিফ মিয়াকে উদ্দেশ্য করে বলে, ‘‘তুই বিষ খেয়ে মরতে পারিস না? কাল থেকে তোর স্কুলে আসা বন্ধ, তুই আর কোন স্কুলেই ভর্তি হতে পারবি না’’। পরে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে চরমভাবে অপমান করে হানিফ মিয়াকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। অপমান সইতে না পেরে হানিফ মিয়া বাড়িতে গিয়ে কীটনাশক পান করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, শিক্ষার্থী হানিফ মিয়ার লাশ ময়না তদন্তের পর দাফন করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনায় মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।###

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালিত

রূপগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যায় প্রধান শিক্ষক মামলার আসামি

আপডেট সময় : ১২:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২