নারায়ণগঞ্জ ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন। গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল অনুষ্ঠানটির আয়োজন করে।
এসময় আরো উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুর মোল্লা, ইমরান হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান খোরশেদ, শাওন ভূঁইয়া, বাদল ভূঁইয়া, জুনায়েদ ইসলাম সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ওমর হোসেন বলেন,“বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ১৭ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন—তারই ধারাবাহিকতায় আজ তাঁর স্বাস্থ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। এ পরিস্থিতির জন্য স্বৈরাচারী সরকারই দায়ী।”

তিনি আরও বলেন,“ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখতে হবে।”

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫