নারায়ণগঞ্জ ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন নারায়ণগঞ্জে বিডিএস অবহিতকরণ সভায় ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হবে জমি জরিপ:ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নাসিক ২ নং ওয়ার্ডে ঘনবসতী আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠা পরিবেশ দূষনকারী কয়েল ও খানাটুলি তৈরি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বন্দের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১১ টায় মৌচাক এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, এলাকার যারা বৈধভাবে বাসা-বাড়ীতে আবাসিক গ্যাস লাইন সংযোগ নিয়েছে তারা ঠিকমত গ্যাস পাচ্ছেনা। অথচ নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। নারায়ণগঞ্জ তিতাস কর্মকর্তাদের সাথে গোপন আতাঁত করে আবাসিব এলাকায় যেসব কয়েল কারখানা মালিকরা বাণিজ্যিক ও অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছে তাদের কোন সমস্যা হচ্ছেনা। তারা মেশিনের মাধ্যমে অতিরিক্ত গ্যাস টেনে নেওয়ার ফলে বাসা-বাড়ীতে গ্যাস সংকট দেখা দিচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্যাস সংযোগকারি গ্রাহকদের। তিতাস কর্তৃপক্ষ মাঝে মাঝে এসব কারখানায় লোকদেখানো অভিজান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও রাতারাতি কারখানা মালিকরা আবার সংযোগ দিয়ে দিচ্ছে। গ্যাস অফিসের দালাল ফয়েজ ও রনি মোটা অংকের অর্থের বিনিময়ে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে। বিষয়টি তিতাস কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হচ্ছেনা।
বক্তারা আরো বলেন, আবাসিক এলাকায় কয়েল কারখানা গড়ে উঠায় জনস্বাস্থ্যের মারতœক ক্ষতি হচ্ছে। বিষাক্ত কেমিক্যালের গন্ধে কারখানার আশপাশের বাসিন্দারা শ্বাস কষ্ঠসহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠে এসব কয়েল কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা,কারখানা সিলগালা ও অবৈধ গ্যাস,বিদ্যুৎ লাইন সংযোগ বহুবার বিচ্ছিন্ন করলেও কোন সুফল হচ্ছেনা। এতে গ্যাস খাতে সরকার মোটা অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছে। তাই জনস্বার্থে পরিবেশ দূষনকারি ও জনস্বাস্থ্যের ক্ষতিকর এসব অবৈধ কয়েল কারখানা ও অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, মিজমিজি মতিন সড়ক চিশতিয়া বেকারী সংলগ্ন এলাকায় জাহাঙ্গীরের মালিকানাধিন বসুন্ধরা, আলমের ডিকে, পশ্চিমপাড়া হারুনের সোনালী, আসাদের সিভিল ম্যাজিক কয়েল কারখানায় কয়েক দফা অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। কিন্তু কারখানা মালিকরা রাতারাতি আবার সংযোগ দিয়ে বীর দর্পে কারখানা চালাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পানগাঁও-জালকুড়ি সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির মাধ্যমে আবেদন

কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২