নারায়ণগঞ্জ ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

সিদ্ধিরগঞ্জের বাড়ীর নির্মাণ কাজে বাধা আতঙ্কে শাহিদা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার শাহিদা বেগমের বসত বাড়ীর নির্মাণ কাজে বাধা দিয়ে ফায়দা লুটতে না পেরে একটি মহল হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, পাঠানটুলী এলাকার হাজি ইলিয়াছুর রহমানের স্ত্রী শাহীদা বেগম। তার বসতবাড়ীর ৩ শতাংশ জমিতে নির্মাণ কাজ শুরু করলে বাধা দেয় একই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে হায়দার আলীগং ও মৃত আব্দুল হামিদের ছেলে নূর উদ্দিনগং। ফলে শাহীদা বেগমের ছেলে আব্দুল মমিন সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান দুই পক্ষকে নিয়ে রোববার রাতে বৈঠকে বসেন। বাদী পক্ষের কাগজপত্র দেখে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। বিবাদী পক্ষ প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় তাদেরকে বলা হয় জমি পাওনা হলে আদালতে যেতে। আদালত থেকে কোন সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত শাহিদার নির্মাণ কাজে বাধা না দেওয়ার জন্য পুলিশ নূর উদ্দিনগংদের নির্দেশ দেয়।
অভিযোগকারী মমিন জানায়, অত্র মৌজার ৫০৮ নং খতিয়ানে আরএস ৩৪৭৭ নং দাগে ওয়ারিশ সূত্রে ৩ শতাংশ জমির মালিক তার মা শাহিদা বেগম। অন্তত শতবছর ধরে জমিতে বাড়ী ঘর নির্মাণ করে বসবাস করে আসছে তাদের পূর্ব পুরুষরা। অভিযোগ করার পর পুলিশের হস্তক্ষেপে বিষয়টি নিস্পত্তি হলেও নূর উদ্দিনগং হুমকি দিয়ে যাচ্ছে বলে ভোক্তভূগী পরিবারের অভিযোগ।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওহিদুজ্জামান বলেন, মমিন নামে একজনের লিখিত অভিযোগ পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে দু,পক্ষকে নিয়ে বসা হয়েছিল। বাদী পক্ষের কাগজ দেখে তাদেরকে নির্মাণ কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। আর বিবাদী পক্ষ যদি জমি পাওনা হয় তাহলে আদালতের আশ্রয় নিতে বলা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

সিদ্ধিরগঞ্জের বাড়ীর নির্মাণ কাজে বাধা আতঙ্কে শাহিদা

আপডেট সময় : ০১:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১