নারায়ণগঞ্জ ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি

আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও করে রেখেছে- সিটিটিসি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি :আড়াইহাজারের নোয়াগাঁও এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি।

রোববার (১১ জুলাই) রাতে নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই বাড়িটিরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। সিটিটিসি ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের উপপুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন বলেন, মামুন নব্য জেএমবি’র সক্রিয় একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার দেওয়া তথ্যমতেই মিয়া বাড়ির এই ভবনে অভিযানটি চলছে।

মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা যায়। ইমামতির আড়ালে সে বোমা তৈরির একটি কারখানা গড়ে তোলার বিষয়টি ও উল্লেখ করেন ঐ কর্মকর্তা। তার তৈরি বোমা ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা সিটিটিসির সদস্যদের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪

আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও করে রেখেছে- সিটিটিসি

আপডেট সময় : ০৪:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১