নারায়ণগঞ্জ ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও করে রেখেছে- সিটিটিসি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ২৯৩ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি :আড়াইহাজারের নোয়াগাঁও এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি।

রোববার (১১ জুলাই) রাতে নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই বাড়িটিরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। সিটিটিসি ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের উপপুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন বলেন, মামুন নব্য জেএমবি’র সক্রিয় একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার দেওয়া তথ্যমতেই মিয়া বাড়ির এই ভবনে অভিযানটি চলছে।

মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা যায়। ইমামতির আড়ালে সে বোমা তৈরির একটি কারখানা গড়ে তোলার বিষয়টি ও উল্লেখ করেন ঐ কর্মকর্তা। তার তৈরি বোমা ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা সিটিটিসির সদস্যদের।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও করে রেখেছে- সিটিটিসি

আপডেট সময় : ০৪:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১