নারায়ণগঞ্জ ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

রূপগঞ্জে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ৭

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকায়  ২৯ জুন মঙ্গলবার আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। বালু ব্যবসা, প‚র্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভা ও কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এবং আলহাজ্ব গোলাম রসুল কলির সমর্থিতদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত আওয়ামীলীগ নেতা আঃ রশিদের ছেলে স্বপন (৪০), রহমউল্লাহর ছেলে শরিফ (৩০), রহিমের ছেলে আলম (৩৫), আজাহারের ছেলে রায়হান (২২), রবিউল হাসান শান্তকে (৪০) ঢাকা ও নারায়ণগঞ্জে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঞ্চন পৌরসভার মেয়র ও যুবলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম মায়ারবাড়ি এলাকায় অন্যের জায়গায় জোড় করে বালু ভরাট করছিল। এ সময় কাঞ্চন পৌরসভার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির সমর্থিত কাঞ্চন পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম শান্ত বাধা দেয়। এসময় তাদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। মুহ‚র্তেই মধ্যেই এ ঘটনা ছড়িয়ে পরে। পরে দু’পক্ষের সমর্থিতরা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে শফিকুল ইসলাম ও তার সহযোগীরা মায়ারবাড়ি এলাকার ১০/১২ টি দোকান ভাংচুর করে। কাঞ্চন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নবিউল হাসান শান্ত ও ছাত্রলীগ নেতা রাব্বি হাসান শিহাবের বাড়িতে এবং কাঞ্চন পৌর ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। গোলাম রসুল কলির সমর্থিতরা জোটবদ্ধ হয়ে ধাওয়া করলে শফিকুল ইসলাম ৩/৪ রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা বীরদর্পে চলে যায়।
নারায়ণগঞ্জ জেলার সহকারি পুলিশ সুপার গ সার্কেল আবির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।###

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ৭

আপডেট সময় : ১২:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১