নারায়ণগঞ্জ ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া নাগরিকের তথ্য বিদেশিদের হাতে নয়—পাসপোর্ট সেবা হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা,মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরি: ডিসি অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জ পুলে চাঁদাবাজির রাজত্ব ধরে রাখতে মরিয়া সালাউদ্দিন আড়াইহাজারে গৃহবধূ ঐশী হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা

আড়াইহাজারে মিথিলা গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ – ২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজের আগে সবাই অজু করে পাক-পবিত্র হয় এবং নামাজের মধ্যে ওঠা-বসার মাধ্যমে শারীরিক পরিশ্রম হয়ে থাকে।

এতে মুসল্লিদের দেহ সতেজ ও সবল হয় এবং মন প্রফুল্ল থাকে। কোনো কাজ করতে গেলে অলসতা আসে না। ফলে নামাজি ব্যক্তি উপার্জনক্ষম হয়। এসো নামায পড়ি কর্মসূচীর মাধ্যমে ৪৫ দিন যারা পাঁচ ওয়াক্ত নামায পড়েছে তাদেরকে সাইকেল পুরস্কৃত করেছে মিথিলা গ্রুপ। তাদের এই কর্মসূচী সফল বাস্তবায়ন ১২০ জন নামাযী তৈরি করার মাধ্যমে অন্যরা উদ্ধুদ্ধ হবে।

রোববার দেশের শীর্ষস্থানীয় রপ্তানীমূখী প্রতিষ্ঠান মিথিলা গ্রুপ উদ্যোগে আড়াইহাজার উপজেলার খানপাড়া এলাকায় হত দরিদ্রদের মাঝে ৪টি অটো রিক্সাসহ ১২৪ টি বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ এসব কথা বলেন।

মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভ্ইূয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম, দুপ্তারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইসমাইল চৌধুরী, মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক মাহবুব খান হিমেল, টায়েস খান প্রমুখ।

পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে স্বাস্থ্য বিধি মেনে রোযাদাররা অংশগ্রহণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায়

আড়াইহাজারে মিথিলা গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১