নারায়ণগঞ্জ ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা, ১৫ প্রতিষ্ঠানে প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা

আড়াইহাজারে মিথিলা গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ – ২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজের আগে সবাই অজু করে পাক-পবিত্র হয় এবং নামাজের মধ্যে ওঠা-বসার মাধ্যমে শারীরিক পরিশ্রম হয়ে থাকে।

এতে মুসল্লিদের দেহ সতেজ ও সবল হয় এবং মন প্রফুল্ল থাকে। কোনো কাজ করতে গেলে অলসতা আসে না। ফলে নামাজি ব্যক্তি উপার্জনক্ষম হয়। এসো নামায পড়ি কর্মসূচীর মাধ্যমে ৪৫ দিন যারা পাঁচ ওয়াক্ত নামায পড়েছে তাদেরকে সাইকেল পুরস্কৃত করেছে মিথিলা গ্রুপ। তাদের এই কর্মসূচী সফল বাস্তবায়ন ১২০ জন নামাযী তৈরি করার মাধ্যমে অন্যরা উদ্ধুদ্ধ হবে।

রোববার দেশের শীর্ষস্থানীয় রপ্তানীমূখী প্রতিষ্ঠান মিথিলা গ্রুপ উদ্যোগে আড়াইহাজার উপজেলার খানপাড়া এলাকায় হত দরিদ্রদের মাঝে ৪টি অটো রিক্সাসহ ১২৪ টি বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ এসব কথা বলেন।

মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভ্ইূয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম, দুপ্তারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইসমাইল চৌধুরী, মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক মাহবুব খান হিমেল, টায়েস খান প্রমুখ।

পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে স্বাস্থ্য বিধি মেনে রোযাদাররা অংশগ্রহণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আড়াইহাজারে মিথিলা গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১